ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ঘাটাইলে বাসের চাপায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
ঘাটাইলে বাসের চাপায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক ছবির ক্যাপশন: ঘাটাইলে বাসের চাপায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক
নিজস্ব প্রতিবেদক:-
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শহিদন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ঘাটাইল কলেজ মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শহিদন বেগম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুখুরিয়া ইচ্ছাপুর গ্রামের মৃত গফুর মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদন বেগম ঘাটাইল কলেজ মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত এমডি সুপার পরিবহনের বাসটি জব্দ করা হয় এবং বাসচালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।